ঢাকা, ২৫ এপ্রিল-২০২৫
জেলা প্রতিনিধি : নেত্রকোনা জেলায় শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় ও নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব চলছে।
জেলা শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে প্রধান অতিথি হিসাবে এ লোকনাট্য উৎসব উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
উৎসবের প্রথমদিনে পালানাট্যসহ জারীগান অনুষ্ঠিত হয়। মঞ্চস্থ করা হয় পালানাটকের নোলকজান বিবির পালা। উৎসবের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল (শুক্রবার) বিখ্যাত গাজীর গীত ও মালজোড়া গান পরিবেশন করা হবে। তৃতীয়দিন আগামীকাল ২৬ এপ্রিল (শনিবার) পালাগান ও ঝুমুর গানের আয়োজন রয়েছে।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ লোকনাট্য উৎসব শনিবার শেষ হবে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


