নিউইয়র্কে বাংলা নববর্ষ উদযাপন করা হবে

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা আগামী ১২-১৩ এপ্রিল নিউইয়র্ক সিটিতে বাংলা নববর্ষ উদযাপন করবেন।

নিউইয়র্ক থেকে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচিতে মঙ্গল শোভাযাত্রা, পুতুলনাচ, বায়োস্কোপ, থিয়েটার, লোকসঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির সহযোগিতায় অনাবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এই অনুষ্ঠানের আয়োজন করবে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় শত শত সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

নিউইয়র্ক স্টেট সিনেট সম্প্রতি ১৪ এপ্রিল ২০২৫ তারিখকে নিউইয়র্ক রাজ্যে ‘বাংলা নববর্ষ দিবস’ হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে।

প্রস্তাবে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের মুঘল সাম্রাজ্যে বাংলা নববর্ষের উৎপত্তি এবং এটি মূলত বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্মনিরপেক্ষ ছুটির দিন এবং সঙ্গীত, নৃত্য এবং চারুকলার মাধ্যমে বিভিন্ন ধর্ম ও পটভূমির লোকেরা এটি উপভোগ করে।

প্রস্তাবে বলা হয়েছে, নববর্ষের দিন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী গণ শোভাযাত্রাকে ২০১৬ সালে ইউনেস্কো একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে এবং এটি মানবতার ঐতিহ্য হিসেবে প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×