নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা, ২০ ডিসেম্বর-২০২৪

ডেস্ক নিউজ : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচন্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে বুধবার ভোর ৫টায় এসেছিলেন।

তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫হাজার শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

তথ্যসূত্র : ব্রিটেনের সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×