ঢাকা, ০২ আগস্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫/২৬ জাতীয় পর্যায়ে বিজয়ী ঐশী এবং ইভাকে সংবর্ধনা দিলো খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ। ০২ আগষ্ট (রবিবার) সকালে সেনহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলির সঞ্চালনায় জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বিজয়ী দুই কৃতি শিক্ষার্থীকে ফুলের তোড়া, ক্রেষ্ট এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
জাতীয় পর্যায়ে বিজয়ী অধরা ঐশী ২০০ মিটার দৌড় (বালিকা) ২য় স্থান ও ১০০ মিটার দৌড় (বালিকা) ৩য় স্থান অর্জন করেছে,অপর শিক্ষার্থী ইভা লং জাম্পে (বালিকা) ২য় স্থান অর্জনকারী। সেনহাটি ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য, স্টাফ, শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিকবৃন্দ, ক্রীড়াব্যক্তিত্ব প্রমুখ।
উল্লেখ্য, গত ০২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তী সময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


