নতুনতারা সাহিত্য সংস্থা’র আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা, ১৮ মার্চ-২০২৫

বিশেষ প্রতিবেদন : ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’ শ্লোগানে আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকাল ৪টা খুলনার বিভিন্ন সাহিত্য, সামাজিক, পরিবেশ, মানবিক ও জনসচেতনতা মূলক ২৬ টি সংগঠনের সরাসরি অংশগ্রহণে স্মরণ কালের স্মরণীয় মানববন্ধন অনুষ্ঠিত হয় খুলনা মহানগরীর গোয়ালখালী বাসস্ট্যান্ড সংলগ্ন নতুনতারা ভবনের সামনে । নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক তাসরিনা বেগম উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা ও কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা উত্তম দাস, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় মহাসচিব শেখ মনিরুজ্জামান লাভলু, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, কেন্দ্রীয় উপদেষ্টা নাগরিক নেতা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কেন্দ্রীয় মহাসচিব মোঃ মনিরুজ্জামান আকন, নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় কো চেয়ারম্যান সাঈদা পারভীন, নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় মহাসচিব কাওসারী জাহান মঞ্জু, মোঃ আকরাম হোসেন মল্লিক, কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, এস এম নাজমুল হাসান, ইব্রাহিম মনির, সেবাব্রত সিংহ, হোসেন মাহমুদ বাচ্চু,আল মামুন বাদল, শ্রীগৌরদাস বিশ্বাস, কেডিএস প্রতিনিধি চুন্নু খন্দকার ও ইয়াসিন শেখ, আমরা খুলনাবাসী প্রতিনিধি মাহবুবুর রহমান খোকন, মোঃ সিরাজউদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ শহিদুল ইসলাম, নজরুল গবেষণা পরিষদ প্রতিনিধি সৈয়দ আলী হাকিম, দেশবাংলা একাডেমি প্রতিনিধি শেখ জামালউদ্দিন, পড়শী প্রতিনিধি এস এম শেরআলী শেরবাগ, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ, খুলনা উন্নয়ন ফোরাম প্রতিনিধি মোঃ আসিফ ইকবাল, জাতীয় কবি নজরুল গবেষণা পরিষদ প্রতিনিধি এ এইচ এম জামালউদ্দীন, খুলনা সোসাইটি প্রতিনিধি এস এম সোহেল ইসহাক, দৈনিক জন্মভূমি ফটো সাংবাদিক বাপ্পি খান, দৈনিক দক্ষিণঞ্চল প্রতিদিন ফটো সাংবাদিক এস এম বাহার, খুলনা বাউল সংগঠন ও একাডেমি প্রতিনিধি মোঃ সামসুল হক, আলম দেওয়ান, খুলনা সিটি কর্পোরেশন প্রতিনিধি মোঃ নুর ইসলাম, মানবাধিকার প্রতিনিধি মর্জিনা বেগম, কবি নাসির আহমেদ, ডাঃ এম এ মান্নান, শিরোমণি যুব মহিলা সংস্থা প্রতিনিধি প্রমি আক্তার লিজা, মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ মামুন অর রশিদ সহ শতাধিক মানুষের উপস্থিতি ছিলো। মানববন্ধন শেষে এতিম বাচ্চাদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×