‘পৃথিবীর সব প্রেম’
-দিদারুল আলম
পৃথিবীর সব নদী মিলে গিয়ে সাগর সংগমে
র্পৃথিবীর সব রঙ মিশে এসে আকাশ সুনীলে
নীলজল দিগন্তের ছোঁয়া লাগে তেপান্তর মাঠে
মাঠের প্রান্ত ছুঁয়ে সোনা রোদ দিক চক্রবালে।
সোনা রোদে চিক চিক ফসলের মাঠ প্রান্তর
প্রসূত শস্যের ভারে ন্যূজ হয় রূপশালী ধান
পাকা ধান-ছড়া ঝুলে চড়ুই পাখির দুই ঠোঁটে
এরি মাঝে দূরে হৈ-হল্লা করে রাখালিয়া গান।
রূপের পসরা নিয়ে জলকে চলে নতুন বউরি
দূরে তমালের ছায়ে জিরায় সে প্রান্তরের পথে
চড়ুই পাখির ঠোঁটে ঝুলে ওড়ে পাকা ধান-ছড়া
পৃথিবীর সব স্বপ্ন ডানা মেলে ঐ বধূটির সাথে।
সন্ধ্যা ঘনায় ক্রমে গোধূলীর বাড়ি ফেরা টান
রাখাল গরুর পাল নিয়ে ফের ফিরে ঐ গাঁয়ে
বধূটিও পথে চলে সখীদের সাথে হৈ-হুল্লোরে
কিষান লাঙ্গল কাঁধে জিরায় হিজলের ছায়ে।
পৃথিবীর সব প্রেম ঝরে পড়ে বধূটির চোখে
অধীর প্রতীক্ষা শেষে ফিরে বাড়ি স্বামী তার
আড়েঠাড়ে পরস্পর কথা হয় ফুরসৎ বালাই
সব সাঙ্গ হলে পাতে নীড়ে কাঙ্খিত সংসার।
পৃথিবীর সব পাখি কলরবে জানায় সংহতি
পশ্চিম দিগন্তে ডোবে লাল সূর্য বুঝি সাঁঝে
ঘুমহীন রাত জাগে বধূটিও জাগে তার সাথে
পৃথিবীর সব প্রেম মিলে বুঝি ইহাদের মাঝে।
Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ


