ঢাকা, ২১ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : অতি বৃষ্টির ফলে এবং পাইকারি মূল্য বৃদ্ধিতে খুলনার দিঘলিয়া উপজেলাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। যার ফলে নাকাল দিঘলিয়ার নিম্নআয়ের মানুষ।
দিঘলিয়ার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০-৮০ টাকা, বেগুন ১৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, কচুর লতি ৮০-৮৫ টাকা, ডাটা শাক ৪০-৫০ টাকা, কচুর গাঁট ৬০-৭০ টাকা, বডম্বডি শিম ৯০-১০০ টাকা এবং কাঁচা মরিচ ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিম, ভোজ্যতেল, শুকনা মরিচ, লবণ ও সরিষার তেলের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে মাছ-মাংসও এখন নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। দফায় দফায় দাম বাড়ায় ব্রয়লার মুরগির কেজি ১৭০-২০০ টাকা, সোনালি জাতের মুরগির কেজি ৩০০-৩৩০ টাকা, আর প্রতি হালি ফার্মের ডিম ৪৪-৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি প্রায় ৬৫০ টাকা, মানভেদে রুই-কাতলা ২৯০-৩৫০ টাকা, চাষের তেলাপিয়া-পাঙাশ ১৯০-২০০ টাকা এবং শিং মাছ ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউও ৭০ টাকার কমে মিলছে না।
পথের বাজারের কাঁচামাল বিক্রেতা শফিকুল ইসলাম ও নাসির উদ্দিন বলেন, ‘পাইকারি বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে বেশি দামে তাই বাধ্য হয়ে আমরা বেশি দামে বিক্রি করছি।’
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি তাদের জীবনে চরম সংকট তৈরি করছে। ক্রেতা আলী আকবর, যিনি ভ্যান চালিয়ে সংসার চালান, ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যখন বাজারে আসি তার আগে পূর্বের দামের হিসাব করে টাকা আনি। কিন্তু হঠাৎ দাম বাড়ায় অনেক জিনিস কিনতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।’
আরেক ক্রেতা আঃ সামাদ জানান, ‘আমাদের আয় তো বাড়েনি কিন্তু পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। তার ওপর বাজারের সব পণ্যের দাম আকাশ ছোঁয়া। যদি নিত্যপণ্যের দাম কিছুটা কমানো যেত, তাহলে আমাদের মতো নিম্নআয়ের মানুষ অন্ততঃ দুবেলা খেয়ে বাঁচতে পারতাম।’
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


