ঢাকা, ০১ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। আজ ০১ নভেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয়ভাবে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে সমবায় অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। পরে অধিদপ্তরের মাল্টিপারপাস হলে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশের সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায়ী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


