চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঢাকা, ০১ নভেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। ০১ নভেম্বর (শনিবার) দুপুর ১টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামে ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন অভিযুক্ত আলী হাসানের ছোট ভাই। পুলিশ অভিযুক্ত বড় ভাই আলী হোসেনকে ওসমানপুর এলাকা থেকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে বড় ভাই আলী হাসানের সঙ্গে ছোট ভাই শাহাদাত হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সর্বশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এ ঘটনা নিয়ে দুভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় ভাই গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ছোট ভাই। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘খুনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×