খুলনায় নব-নির্মিত কারাগারের কার্যক্রম শুরু

ঢাকা, ০১ নভেম্বর-২০২৫ 

বিভাগীয় ব্যুরো প্রধান : খুলনা জেলার নব-নির্মিত কারাগারের কার্যক্রম আজ ০১ নভেম্বর (শনিবার) থেকে শুরু হয়েছে। ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কারাগার সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরাতন কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১০০ জন কয়েদিকে স্থানান্তরের মধ্য দিয়ে নতুন কারাগারের কার্যক্রম শুরু হলো। খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির হোসেন এসময় উপস্থিত থেকে নতুন কারাগারের উদ্বোধন করেন।  

খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকালে সাড়ে নয়টায় ১০০ জন কয়েদিকে প্রিজন ভ্যানে করে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই নতুন কারাগারে ৮৩ জন কারারক্ষী এবং একজন ডেপুটি জেলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে নতুন কোনো সুপার এবং জেলার নিয়োগ না হওয়ায় পুরাতন কারাগারের সুপার এবং জেলার দুটি কারাগারেই দায়িত্ব পালন করবেন। পুরাতন কারাগার থেকে নতুন কারাগারের দূরত্ব ১০ কিলোমিটার।

উল্লেখ্য, ভৈরব নদীর তীরে অবস্থিত জেলখানা ঘাটের বর্তমান কারাগারটি খুলনা মহানগর কারাগার হিসেবে চালু থাকবে। পুরোনো কারাগারটি ১৯১২ সালে নির্মিত। যেখানে বন্দির ধারণ ক্ষমতা মাত্র ৬৭৮ জন। কিন্তু ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ ১৪০০ বন্দি থাকায় সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। নতুন কারাগার চালু হওয়ায় তা অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন কারা কর্তৃপক্ষ।

পুরাতন কারাগার থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে খুলনা শহরের বাইপাস সড়কে জিরো পয়েন্টের কাছে ৩০ একর জমির ওপর ২৮৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক নতুন জেলা কারাগারটি নির্মাণ করা হয়েছে। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, নতুন এ কারাগারে মোট ৫২টি অবকাঠামো রয়েছে। এই কারাগারে সর্বোচ্চ ৪ হাজার বন্দি ধারণ করতে সক্ষম। এটি একটি সংশোধনাগার হিসেবে নকশা করা হয়েছে। যেখানে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য পৃথক ইউনিট ছাড়াও কিশোর ও নারী বন্দিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এ কারাগারে ৫০ শয্যার হাসপাতাল, ওয়ার্কশপ, পাঠাগার, কারারক্ষীদের সন্তানদের জন্য বিদ্যালয়, ডে-কেয়ার সেন্টার এবং নারী বন্দিদের সন্তানসহ থাকার জন্য বিনোদন কেন্দ্রও থাকবে। খুলনা জেলা কারাগারের সুপার মো. নাসির উদ্দিন প্রধান বলেন, নতুন কারাগারে স্থানান্তরিত কয়েদিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×