ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে তিন দিনের (২০, ২১ ও ২২ অক্টোবর) সরকারি ছুটি পুনঃনির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘এর মাধ্যমে সংখ্যালঘুদের দীর্ঘ দিনের দাবি পূরণ করা হয়েছে।’
পরিষদ বিবৃতিতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১ (এক) দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষেও ১ (এক) দিনের সরকারি ছুটির দাবি পুনর্ব্যক্ত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। ২২ অক্টোবর ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


