ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ : চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার, ভুয়া ভিসা প্রদান ও প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ভিকটিম আব্দুর রউফকে ইতালি পাঠানোর কথা বলে ২১ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করেন একই এলাকার শিমুল চন্দ্র দাস (৩৭) ও তার আত্মীয় গাজীপুরের তিতারকুল এলাকার সুবোধ চন্দ্র দাস (৩১)। পরবর্তীতে ২০২৪ সালের ১ ডিসেম্বর চুক্তিনামা সম্পাদনের পর ভিকটিমের কাছ থেকে দফায় দফায় মোট ২১ লাখ ৯৮ হাজার টাকা গ্রহণ করা হয়।

পরবর্তীতে গত ৪ জুন ২০২৫ তারিখে আসামিরা ভিকটিমকে ইতালি না পাঠিয়ে জাল কাগজপত্র দিয়ে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়। ৮ জুন মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা দুটি জাল হিসেবে সনাক্ত করে এবং ভিকটিমকে বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরত আসার পর টাকা ফেরত চাইলে আসামিরা কালক্ষেপণ করতে থাকে এবং পরবর্তীতে টাকা গ্রহণের বিষয়টি সরাসরি অস্বীকার করে।

ফরহাদ হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিম আব্দুর রউফ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ০৯, তারিখ: ০৩/১০/২০২৬ইং, ধারা: মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬ এর ৬/৭/৮/২২ তৎসহ পেনাল কোডের ৩২৩/৫০৬(২)/৩৪)। মামলাটি পিবিআই-এর তফসিলভুক্ত হওয়ায় গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে পিবিআই নরসিংদী জেলা মামলাটি স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে এবং এসআই (নিঃ) মো. ইয়াসিন,কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, আজ ০৬ অক্টোবর রাত সাড়ে ১২টায় গাজীপুরের তিতারকুল এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সুবোধ চন্দ্র দাসকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৩টায় নরসিংদীর টাউয়াদী হাবিলদারের বাড়ির ভাড়া বাসা থেকে সহযোগী আসামি শিমুল চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পিবিআই-এর অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×