ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মো. আলামিন ওরফে ‘বেজি আলামিন’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর গভীর রাতে খুলনা জেলা ডিবি পুলিশের খালিশপুর টিম সেনহাটি মসজিদপাড়া, স্থানীয়ভাবে ‘বাইরে পাড়া’ নামে পরিচিত এলাকায় অভিযান চালায়। এ সময় আলামিনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলাসংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে ২৫ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তারকৃত আলামিনকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম গণমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।’ তবে তদন্তের স্বার্থে এসব তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আলামিনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা


