দিঘলিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা, ১৩ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (শুক্রবার) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌জেলা শিক্ষা অফিসার ফা‌তেমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’

বিশেষ অতিথি উপ‌জেলা শিক্ষা অফিসার ফা‌তেমা বেগম বলেন, ‘পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, ‘শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে। আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা আমাদের আশাবাদী করেছে। ভবিষ্যতে এদের মধ্য থেকেই দেশের বিজ্ঞানী, গবেষক ও সফল উদ্যোক্তা তৈরি হবে।’

অনুষ্ঠান সঞ্চলনা ক‌রেন উপ‌জেলা তথ‌্য আপা সাইদা খাতুন। অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ‌প্রকৌশ‌লী, উপ‌জেলা পিআইও, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ এবং সাংবা‌দিকবৃন্দ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত সকলের অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×