দিঘলিয়ায় ‘স্কাউটস ওন’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত : এতিম শিক্ষার্থীর মাঝে ঈদের পোশাক বিতরণ

ঢাকা, ০৩ মার্চ-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে মঙ্গলবার ৩ মার্চ বিকেলে ‘স্কাউটস ওন ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্কাউট সদস্য, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, যিনি দিঘলিয়া স্কাউটসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্কাউট কমিশনার, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ ফরহাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন খুলনা জেলা স্কাউটের সহকারি কমিশনার মো. মেহেদী হাসান।

খুলনা জেলা স্কাউট কমিশনার সেখ ফরহাদ হোসেন বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন, যা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে। তিনি বলেন, স্কাউট সদস্যরা দেশ ও সমাজের কল্যাণে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলে।

অতিথিরা তাঁদের বক্তব্যে স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কাউটস ওন হলো এমন একটি আধ্যাত্মিক ও নৈতিক অনুশীলন, যেখানে স্কাউট সদস্যরা নিজেদের আত্মশুদ্ধি, দেশপ্রেম ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নৈতিক দায়বদ্ধতা স্মরণ করার একটি অনন্য আয়োজন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বসন্ত মল্লিক, মো. রফিকুল ইসলাম ও মাওলানা মুশফিকুর রহমানসহ আরো অনেক সুধীজন।

অনুষ্ঠানের এক পর্যায়ে একটি এতিমখানার শিক্ষার্থীর হাতে শুভেচ্ছাস্বরূপ ঈদের নতুন পোশাক তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, স্কাউটিংয়ের মূল শিক্ষা হলো ‘সেবাই ধর্ম’- আর এই মানবিক উদ্যোগ তারই বাস্তব প্রতিফলন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। স্কাউটস ওন ও ইফতার মাহফিলের এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে নৈতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×