দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণে জেলেদের সঙ্গে মতবিনিময়, নদীতে অভিযান

ঢাকা, ০৮ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে মতবিনিময় সভা ও নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। ০৮ অক্টোবর (বৃহস্পতিবার) মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের প্রথম দিনে উপজেলার সেনহাটি ইউনিয়নে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলা, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে জেলেদের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, ইউনিয়ন পরিষদের সদস্য পলি খাতুনসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় জেলেরা।এদিকে, একই দিনে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার মজুদখালী ও আতাই নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নদীতে ইলিশ আহরণসহ সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়টি তদারকি করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×