ঢাকা, ১৫ আগষ্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনার দিঘলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট (শনিবার) মাগরিবের নামাজের পর দিঘলিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের সুসংহতকরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জামশেদ কবির জুয়েল, সফি উদ্দিন, মুকিত মির, বাদশা গাজী, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, সাজ্জাদ মোল্লা, খান মোহাম্মদ ও মোহাম্মদ আলী মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহি স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল এবং ডা. এস এম মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপি কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনীতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক স্মরণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশবাসীর শান্তি ও কল্যাণ, দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জাতীয় জীবনে স্থিতিশীলতা কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


