দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঢাকা, ২৯ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা এবং গ্রীন ফোর্স বাংলাদেশ (দুর্নীতি বিরোধী অরাজনৈতিক সংগঠন) দিঘলিয়া শাখার প্রধান উপদেষ্টা সরদার শহীদুল্লাহ আর নেই। তিনি দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদের মেজ ভাই এবং প্রয়াত সাংবাদিক মামুন রেজার মেজ চাচা।

তিনি গত ২৭ আগস্ট মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ১০টায় স্থানীয় সুতিরকুল ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা সরদার শহীদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা যায়, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বিষয়টি অবহিত হয়ে তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, খুলনা শাখার কাছে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন।

প্রেক্ষিতে সেনা সদর দপ্তরের নির্দেশানায় ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট আবরারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় মরহুমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয় এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সামরিক প্রথা অনুযায়ী সম্মান জানানো হয়। এক মিনিট নীরবতা পালন, সশস্ত্র সালাম ও জাতীয় পতাকা প্রদানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়। জানাজা শেষে দাফনের পূর্বে সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমকে সশস্ত্র সালাম জানানো হয়। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় এবং দাফন শেষে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিকে, রাষ্ট্রীয় পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পুলিশ বাহিনীর সদস্যরাও জাতীয় পতাকা প্রদর্শন ও সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সম্মান প্রদর্শন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধারাও মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযোদ্ধা পতাকা প্রদর্শন ও ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে তারা তাদের সহযোদ্ধাকে শেষ বিদায় জানান।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা সরদার শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক ও এস এম হাবিবুর রহমান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন এবং মো. হাবিবুর রহমান মল্লিকসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×