দিঘলিয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

ঢাকা, ২৬ নভেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আজ ২৬ নভেম্বর (বুধবার) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় দিনব্যাপী এ উৎসব প্রাণিসম্পদখাতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়ে প্রদর্শনীস্থলে পৌঁছালে শুরু হয় মূল অনুষ্ঠান।প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা।

র‍্যালি শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর কোরআন তেলাওয়াত ও গীতপাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাহমুদা সুলতানা।

বহুমাত্রিক প্রদর্শনী ও প্রতিযোগিতা : মেলায় স্থানীয় খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রদর্শিত হয়-

  • পোষা প্রাণী ও গবাদিপশু
  •  পোল্ট্রি, দুগ্ধজাত ও কৃষিজাত পণ্য
  • ঐতিহ্যবাহী ও বাহারী খাবার
  • বিভিন্ন খাদ্যের রেসিপি প্রতিযোগিতা
  • আধুনিক প্রাণিপালন প্রযুক্তি ও স্বাস্থ্যসুরক্ষা উপকরণ

প্রদর্শনীতে খামারিরা আধুনিক পশুপালন পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ প্রযুক্তি বিষয়ে সরাসরি পরামর্শ পান প্রাণিসম্পদ কর্মকর্তাদের কাছ থেকে।

অতিথিদের বক্তব্য : প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘প্রাণিসম্পদ খাত আজ দেশের সম্ভাবনাময় অর্থনৈতিক ভিত্তি। খামারিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন আরও বাড়বে।’ বিশেষ অতিথি ডা. মাহবুবুল আলম বলেন, ‘মানুষের পুষ্টির জন্য দুধ, ডিম ও মাংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উৎপাদনে খামারিরা যেভাবে এগিয়ে আসছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’ সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা জানান, ‘এই প্রদর্শনী শুধুমাত্র উৎসব নয়-এটি একটি সচেতনতা কার্যক্রম। কৃষক ও খামারিদের বাণিজ্যিকভাবে আরও সক্ষম করে তোলাই আমাদের লক্ষ্য।’

এক সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু : আজকের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ–২০২৫। সপ্তাহব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে চিকিৎসা, টিকাদান ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, স্কুল–মাদ্রাসায় কুইজ, কৃষকদের জন্য প্রযুক্তি প্রশিক্ষণসহ নানা কর্মসূচি চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×