ঢাকা, ২৬ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : উপজেলা পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অর্থনৈতিকভাবে লাভজনক খাতে যুবদের সম্পৃক্ত করতে দিঘলিয়ায় ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক রাজস্ব খাতে যুব প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘গরু মোটাতাজাকরণ’ ট্রেডের এই প্রশিক্ষণটি শুরু হয় ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এবং ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছিল এর সমাপনী দিন।
অর্থবছর ২০২৫–২০২৬ এর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, দিঘলিয়া, খুলনা। প্রযুক্তিনির্ভর যুবশক্তি গড়ে তোলা এবং বহুমাত্রিক অংশীদারিত্বের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘গরু মোটাতাজাকরণ একটি সম্ভাবনাময় খাত। সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনা নিয়ে এগোতে পারলে যুব সমাজ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’ তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করছে। গবাদিপশু পালন ও মোটাতাজাকরণে আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে শিক্ষা পেয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন। প্রশিক্ষক হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো. মামুনুর রশিদ। তিনি প্রশিক্ষণার্থীদের গরু নির্বাচন, সুষম খাদ্য প্রস্তুত, স্বাস্থ্য সুরক্ষা, টিকাদান, ওষুধ প্রয়োগ এবং বাজারজাতকরণ কৌশল বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এই প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ১৮ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন। নারী অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য উপস্থিতি স্থানীয়ভাবে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে গরু মোটাতাজাকরণ কার্যক্রম শুরু করতে আগ্রহী। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে বেকারত্ব নিরসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


