ঢাকা, ০৮ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুয়া স্কুল মাঠ প্রাঙ্গণে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মতুয়া মহাসম্মেলন-২০২৬’। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠেয় এ মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে অধিবাস। এদিন মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী হরিলীলামৃত পাঠসহ মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে মহাসম্মেলনের মূল আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এস কে আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য, ১০২ সংসদীয় আসন (খুলনা-৪)।
মহাসম্মেলনের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মতুয়ামাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর (ছোটমা), মহাসংঘাধিপতি, বাংলাদেশ মতুয়া মহাসংঘ ও মতুয়াপীঠ শ্রীধাম ওড়াকান্দি। অনুষ্ঠানে মঙ্গল আশীর্বাদক হিসেবে থাকবেন মহা-মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর।
মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. রকিব মল্লিক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য মো. ইকবাল শরীফ, দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাকির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিউদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. আলম চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত এবং ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি প্রকৌশলী সত্যানন্দ দত্ত। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ মহাসম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের আসন অলংকৃত করবেন।
দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে ধর্মীয় আলোচনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করবেন শ্রীমতী নিতু বালা ও তাঁর দল। মতুয়া মহাসম্মেলনকে কেন্দ্র করে আড়ুয়া স্কুল মাঠ প্রাঙ্গণে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল সাজসজ্জা, মঞ্চ নির্মাণ এবং আগত ভক্ত ও অতিথিদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
আয়োজকদের আশা, দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে মতুয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে। ধর্মীয় সম্প্রীতি ও মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার পাশাপাশি এ আয়োজন একটি মিলনমেলায় পরিণত হবে বলেও তারা প্রত্যাশা করছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


