ঢাকা, ১৮ মে-২০২৫
ওয়াহিদ মুরাদ, বিভাগীয় ব্যুরো চীফ : খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ও তেরোখাদা উপজেলার কিছু অংশে ৪০ কিলোমিটার দীর্ঘ একটি পাকা সড়ক রয়েছে যা খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নিয়ন্ত্রিত।
দিঘলিয়ার নগরঘাট থেকে শুরু করে-বারাকপুর-আড়ুয়া-গাজীরহাট টু মহিষদিয়া-বারাসাত-মোল্যাডাঙ্গা পর্যন্ত গিয়েছে এ রাস্তাটি।
দীর্ঘ এই সড়কটির সিংহভাগ সড়ক দিঘলিয়া উপজেলার মধ্যে এবং দিঘলিয়ার অংশের মধ্যে নগরঘাট- আড়ুয়া-গাজীরহাট সড়কটি বর্তমানে যানবাহনসহ পথচারীদের যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির এই বেহাল দশায় পথচারীদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় রাস্তার কার্পেট উঠে ভ্যান, ইজিবাইকসহ নানা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালিয়া, গোপালগঞ্জ, নড়াইলসহ খুলনার এ অঞ্চলের লক্ষ লক্ষ লোক এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) নিয়ন্ত্রণাধীন এ সড়কটি জন দুর্ভোগ লাঘবে দ্রুত উন্নয়ন কর্মসূচির আওতায় এনে রাস্তাটি পুনঃনির্মাণ অথবা মেরামতের উদ্যোগ নেওয়া উচিৎ বলে মনে করেন এলাকাবাসী।
এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল এ প্রতিবেদককে জানান, এ সড়কটি আমাদের LGED এর আওতার বাইরে। উক্ত সড়কটি খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের।
খুলনা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী এ প্রতিবেদককে জানান, সড়ক ও জনপথ বিভাগ বড় বড় সড়ক বাস্তবায়ন করে। উক্ত রাস্তাটি পূণরায় সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সে পরিমাণ অর্থ বর্তমানে নেই। এ সড়কটি সংস্কারের দাবী বিবেচ্য বিষয়। আমরা এ বিষয়টা উপর মহলে জানাবো। অর্থ বরাদ্দ সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


