ঢাকা, ০৬ আগস্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার নাককাটি খালে অবৈধভাবে পাতা মাছ ধরার জাল ও পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ০৬ আগস্ট (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশগুপ্তের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলার ফরমায়েশখানা থেকে ফরিদ ডাক্তারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে পরিচালিত এ অভিযানে খালের বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নেট-পাটা, তিনটি চায়না দুয়ারি জাল, দুটি ভেসাল জাল এবং পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টিকারী একাধিক বাঁধ অপসারণ করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ জাল ও বাঁধের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এসব অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ নেট-পাটা, চায়না দুয়ারি জাল ও ভেসাল জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত বলেন, সরকারি খাল ও জলাশয়ে অবৈধভাবে জাল পেতে মাছ শিকার এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই সহ্য করা হবে না। জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


