দিঘলিয়ার চন্দনিমহল থেকে কাটাবন সড়কে ভাঙন : আতঙ্কে এলাকাবাসী

ঢাকা, ২৯ মার্চ-২০২৬

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চন্দনিমহল মল্লিক পাড়া থেকে কাটাবন পর্যন্ত আতাই নদীর তীর ঘেঁষে নির্মিত একটি গুরুত্বপূর্ণ হ্যারিংবন ইটের বেড়িবাঁধ সড়ক বর্তমানে মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে করে বেড়িবাঁধ সড়কটির পার্শবর্তী এলাকার বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর উদ্যোগে বেড়িবাঁধ সড়কটি ইটের হ্যারিংবন পদ্ধতিতে নির্মাণ করা হয়। এর আগে সড়কটি ছিল কাঁচা মাটির রাস্তা, যা বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। নতুনভাবে নির্মাণের ফলে এলাকাবাসীর যাতায়াত সহজ হলেও বর্তমানে সেই সুবিধা হুমকির মুখে পড়েছে।

সম্প্রতি বেড়িবাঁধ সড়কটির প্রায় দুইশ ফুট অংশে ভাঙন দেখা দিয়েছে এবং তা ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে আতাই নদীর তীরবর্তী বেশ কিছু অংশে মাটি সরে যাওয়া এবং নদীর প্রবল স্রোতের কারণে ভাঙনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাস্তার এক পাশজুড়ে প্রায় ২০০ বিঘা ধানের জমি এবং ৩০০ ঘরবাড়ী রয়েছে। সেখানে বসবাসরত লোকজন প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় পুরো বেড়িবাঁধ সড়কটি নদীতে ভেঙে পড়তে পারে, পাশাপাশি তাদের ঘরবাড়িও নদীগর্ভে তলিয়ে যেতে পারে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত বেড়িবাঁধ সড়কটি মেরামত ও টেকসইভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি নদী তীর সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপই পারে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা করতে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×