ঢাকা, ০৭ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : সারাদেশে শীত জেঁকে বসেছে। কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে দেশের অন্যান্য স্থানের ন্যায় চরম বিপাকে পড়ছে খুলনার দিঘলিয়া উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ।
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ০৭ ডিসেম্বর (মঙ্গলবার) মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দিঘলিয়ার ইউএনও আরিফুল ইসলাম।
খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম উপজেলার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে বিকাল ৩টায় উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার ৪৩ জন এতিম ছাত্রছাত্রীদের মাঝে এবং চন্দনী মহলের কাঁটাবন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত গরিব- দুঃখী, ছিন্নমূল ৬৩ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বেশ কয়েকদিন ধরে দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে তার নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে দেখা গেছে।

শীতার্ত ছিন্নমূল মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে এবং দিনে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রতি রাতে এবং দিনে এই মানবিক ব্যক্তিটি গরিব-দুঃখী, ছিন্নমূল শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করছেন।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


