দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে কারিতাসের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঢাকা, ২২ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ২২ জুলাই (বুধবার) বেলা ১২টায় মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের আয়োজনে এবং সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।

এছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের নারী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক অপরাধ এবং এটি প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে নিরাপদ অভিবাসন, ভুয়া দালাল চক্রের প্রতারণা এবং মানব পাচারের কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশগুপ্ত বলেন, মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে হবে। সন্দেহজনক কোনো কার্যক্রম বা দালাল চক্রের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা মানব পাচারের ঝুঁকি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং সামাজিকভাবে পুনঃএকীভূত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা এবং কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×