দিঘলিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

ঢাকা, ১২ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : সারা দেশব্যাপী একসঙ্গে চলছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫। এই কর্মসূচিতে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে। তারই ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি থেকে খুলনার দিঘলিয়া উপজেলায়ও এই কার্যক্রম শুরু হয়। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করেছেন ২০ জানুয়ারি ২০২৫ হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় তথ্য সংগ্রহকারীগণ ভোটারযোগ্য ব্যক্তিদের নিকট একটি স্লিপ প্রদান করে এসেছেন। যা সঙ্গে নিয়ে নির্ধারিত দিনে বায়োমেট্রিক প্রদানের জন্য নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য ভোটারযোগ্য ব্যক্তিদের পরামর্শ প্রদান করা হয়েছে।

বায়োমেট্রিক প্রদানের জন্য দিঘলিয়া উপজেলার ক্ষেত্রে নির্ধারিত দিন ছিল ২৭ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১২ মার্চ পর্যন্ত। অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের তথ্য সংগ্রহ এবং বায়োমেট্রিক গ্রহণ আজ ১২ মার্চ বুধবার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে তরুণ এবং নারীদের আগ্রহ বেশি দেখা গেছে। উল্লেখ থাকে যে, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সঠিক দিক-নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা এবং উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি কোন প্রকার সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাচন অফিসার জানান, ইতিপূর্বে দিঘলিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১,৩২,৩১০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬৬,৪৭৮ জন এবং নারী ভোটার ৬৫,৮৩২ জন।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরো একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন বলে জানা যায়। এতে দেশে আরো ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ শেষে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×