দিঘলিয়ায় ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরী চক্রের দুই সদস্য আটক

ঢাকা, ১৯ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্র আটক। ১৯ জুন (বৃহস্পতিবার) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর দিঘলিয়ার কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন (পি নং ২২০৩) এবং দিঘলিয়া থানায় কর্মরত এস.আই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড়ের তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও তে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিলসহ এ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তৈরির ২ জন প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।

উক্ত অভিযানে প্রতারক চক্রের ২জন সদস্য ১। আশিকুজ্জামান রিংকু (৪০), পিতাঃ জহুর গাজী, গ্রামঃ লাখোহাটী, ২নং বারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনা। ২। তুরজাউন শেখ (২৫), পিতাঃ আকরাম শেখ গ্রামঃ লাখোহাটী, ২নং বারাকপুর ইউনিয়ন, থানাঃ দিঘলিয়া, জেলাঃ খুলনাকে আটক করা হয়।

এ সময় তাদের নিকট হতে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের- ভূয়া দলিল- ২৭৩টি (আনুমানিক), ভূয়া পর্চা/খতিয়ান- ৩,৫০০-৪,০০০টি (আনুমানিক) সীল- ১২টি, দাখিলা- ৭২২টি, মাঠ পর্চা- ২২টি, মৌজা ম্যাপ- ৪৩টি, এনআইডি কার্ড- ০৬টি, দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, হার্ডডিস্ক- ০১টি, কম্পিউটার ২টি, প্রিন্টার- ১টি, সিসি ক্যামেরা ১টি, মোবাইল ৩টি, পেনড্রাইভ- ২টি, সিম কার্ড ৪টি, লেমিনেটিং মেশিন- ১টি, আইডি কার্ড তৈরির পেপার ৪রীম, মূল ম্যাপ ২০টি, ভিসা কার্ড ১টি।

উল্লেখ্য, আসামিদের ভাষ্যমতে দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ঘটনায় উপস্থিত গ্রামবাসীর সকলকে যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। পরবর্তীতে আসামি এবং জব্দকৃত মালামালসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×