দিঘলিয়ায় ধানের শীষের প্রার্থীর বিশাল গণমিছিল ও পথসভা

উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার আজিজুল বারী হেলালের

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৪টায় দৌলতপুর খেয়াঘাট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। মিছিল শুরুর আগে দৌলতপুর খেয়াঘাটে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য প্রদান করেন।

পথসভায় আজিজুল বারী হেলাল বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার ফিরিয়ে আনবে।’ তিনি আরও বলেন, খুলনা-৪ আসনের দিঘলিয়া ও দৌলতপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা- রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান- সবকিছুই তিনি সংসদে তুলে ধরবেন এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। জনগণের পাশে থেকে রাজনীতি করাই তার অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

পথসভা শেষে গণমিছিলটি দৌলতপুর খেয়াঘাট থেকে শুরু হয়ে দেয়াড়া, ফরমাইসখানা ও সেনহাটি এলাকা প্রদক্ষিণ করে পথের বাজারে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে নানা স্লোগান ও সমর্থনমূলক বক্তব্যে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশাল এই গণমিছিলে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ভোটার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।গণমিছিলে দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ দলটির জেলা পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, এই গণমিছিল প্রমাণ করে দিঘলিয়ার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এই আসনে বিএনপি’র বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণমিছিল ও পথসভাটি দিঘলিয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×