ঢাকা, ২৪ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪শে আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সার্বিক সঞ্চালনা করেন মেরিন ফিসারিন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। মুনায়েম খান যুব উন্নয়ন কর্মকর্তা। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি গন, শিক্ষক,ছাএ-ছাএী, ও সাংবাদিক বৃন্দ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। পাশাপাশি সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


