দিঘলিয়ায় গ্রীন লাইফের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা, ৩০ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘দেহ ও মনকে আত্মবিশ্বাসী করে শরীর চর্চা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন গ্রীন লাইফের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) সকালে দিঘলিয়ার আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপলক্ষে এক প্রাণবন্ত র‌্যালি, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল, পরীক্ষা নিয়ন্ত্রক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা ও সভাপতি, আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রি কলেজ।

বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন এবং দিঘলিয়া থানা ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও ধুমকেতু সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান শেখ রওশন আজাদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোল্যা জালাল উদ্দীন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন ও শাহপুর ড. এস কে বাকের কলেজের অধ্যাপক ইলিয়াস হুসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে যুব সমাজকে শরীরচর্চা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। গ্রীন লাইফ যে অল্প সময়ের মধ্যে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে তা প্রশংসনীয়।

শেষে গ্রীন লাইফের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×