ঢাকা, ২১ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরিষাপাড়া নাজমুল উলুম ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত কোরআন ও মাহে রমজানের তাৎপর্য, হাফেজে কোরআন সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (শুক্রবার) বিকাল ৪ টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ও গাজী টিভির ব্যুরো চীফ উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেনের সার্বিক সহযোগিতায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মান্নান ওসমানির সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মহিউদ্দিন উসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি গোলামুর রহমান।
দিঘলিয়া উপজেলার সেনহাটি সরিষাপাড়া নাজমুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ গাজী এনামুল হাচান মাসুম, বিশিষ্ট সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা শেখ রওশন আজাদ, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, সহ সভাপতি মুফতি ইউসুফ, মুফতি ফজলুল হক ফরহাদ, মাওলানা মুফতি বেলাল হোসাইন, মাওলানা মুহসিন, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাহে রমজান কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহ প্রদত্ত এক মহা নেয়ামত। আল্লাহ কোরআনকে পড়া ও বোঝার জন্য মানুষের জন্য সহজ করে দিয়েছেন। যে কারণে কোরআনের হাফিজগণ কোরআন মুখস্থ করে কোরআনকে সংরক্ষণ করছেন। তাদের সংবর্ধনা দেওয়া এক যুগান্তকারি পদক্ষেপ। এ ধরণের কর্মসূচি নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে। কারণ কোরআন মানুষের শাশ্বত জীবন বিধান। মানুষের সকল কিছুর সমাধান দিবে একমাত্র আল কোরআন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


