ঢাকা, ০৯ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে একটি সমন্বিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ০৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। যৌথ মহড়ায় নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যসহ প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়াকালে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও মহড়াটি প্রত্যক্ষ করেন।
মহড়াটি সেনহাটি টিটিসি এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, চন্দনী মহল, পথের বাজার, থানার মোড়, উপজেলা চৌরাস্তা, নগর ফেরিঘাট, কেবল ঘাট, বারাকপুর বাজার ও লাখোহাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে সমাপ্ত হয়। এ যৌথ মহড়ার ফলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে-এ মর্মে জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ও আস্থাশীল বার্তা পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


