ঢাকা, ১৮ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১৭ জুলাই (বৃহস্পতিবার) সাগুরিয়া ও নাক কাটা খালে অবৈধ জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাপ্ত অবৈধ চায়না দুয়ারী জাল, নেটপাটা, চরপাটা, ইত্যাদি সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সদস্য মোঃ আকিব হোসেন ও সজল বিশ্বাস এবং এলাকার সচেতন নাগরিক সমাজ।
উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কেবল জল চলাচলে বাধা সৃষ্টি করে না, বরং মাছের প্রজননকেও বাধাগ্রস্ত করে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাছ ধরা এবং প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য খাল এবং পরিবেশ রক্ষার স্বার্থে নদী ও খাল মুক্ত রাখা এবং অবৈধ জাল,পাটা প্রতিরোধে সকলকে আরও সচেতন ও সহযোগিতামূলক হওয়ার আহ্বান জানানো হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


