ঢাকা, ১৬ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
১৬ সেপ্টেম্বর (বুধবার) দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময়কালে ইউএনও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় প্রশিক্ষণের মান, হাতে-কলমে শিক্ষা, প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।মতবিনিময়কালে বিদেশগমন আরও সহজ, স্বল্প ব্যয়ে ও নিরাপদ করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের মতামত গ্রহণ করা হয়। তাদের মতামতগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ হিসেবে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
আলোচনায় ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও দক্ষতা, নিরাপত্তা ও সঠিক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এখন থেকে নিজেদের ভাগ্যের চাকা নিজেরাই ঘুরিয়ে নিতে চান। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রত্যয় জানান তারা।
মতবিনিময়কালে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. ফজলুল হক, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


