ঢাকা, ১৫ জুন-২০২৫
জেলা প্রতিনিধি (ঢাকা দক্ষিণ) : ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাইদুর রহমান (৪৫) নামে এক বন্দি ডিটেনশন হাজতী আত্মহত্যা করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার জেল সুপার সুরাইয়া আক্তার জানান, সাইদুর রহমান কারাগারের সূর্যমুখী সেলে বন্দি ছিল। আজ ১৫ জুন (রবিবার) দুপুর ১২টায় ওই সেলের জানালার গ্রিলের সাথে গামছা পিছিয়ে সে আত্মহত্যা করেন। ওই সময় কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার লাশ ময়না তদন্ত করা হয়।
সাইদুর রহমান সাভার মডেল থানার বাসিন্দা মৃত আতাউল্লাহ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা ছিল।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


