মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ আসামি রিমান্ডে

ঢাকা, ১৫ জুন-২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেফতার পাঁচজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।রিমান্ডকৃতরা হলেন- জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্রাট মোল্লা (৩৫)।

গ্রেফতারকৃতদের আজ ১৫ জুন (রবিবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের পাঁচদিনের রিমান্ডের  আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মামুন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা মিরপুর সনি সিনেমা হলের সামনে রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় দু’জন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দু’টি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×