ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে দুই মাসে ১,৪৬১ অভিযোগ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : নগরবাসীর পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপস নাগরিক সেবায় ইতিবাচক সাড়া ফেলেছে। গত ৭ জুলাই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ১ আগস্ট থেকে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকে আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত দুই মাসে ‘ক্লিন কেয়ার’ অ্যাপসের মাধ্যমে মোট ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগ সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএসসিসি সূত্র জানায়, অ্যাপসটির মাধ্যমে সেবা গ্রহণকারীদের সন্তুষ্টির গড় হার ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। এছাড়া ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপসটির সেবা সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। স্বল্প সময়ে নাগরিকদের এমন সাড়া ডিজিটাল প্ল্যাটফর্মটির কার্যকারিতা এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবায় নগরবাসীর অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করছে ডিএসসিসি। ‘ক্লিন কেয়ার’ অ্যাপসের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহজেই কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে পরিচ্ছন্নতা সেবার কার্যক্রমে জবাবদিহিতা ও সেবার গতি বাড়ানোর পাশাপাশি নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ হয়েছে।

এ উদ্যোগ সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।’ অ্যাপসটির প্রতি আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নাগরিক সেবা আরও বিস্তৃত করতে ভবিষ্যতে ডিএসসিসির অন্যান্য সেবাকেও এই অ্যাপসের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ডিএসসিসি ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেম চালু করে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×