মানবপাচার রোধে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের তাগিদ আইনমন্ত্রীর

ঢাকা, ২৮ সেপ্টেম্বর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার মোকাবিলায় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীনে আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা ‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’- শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়ে আইনমন্ত্রী এ গুরুত্ব তুলে ধরেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আইনমন্ত্রী মানবপাচার, জোরপূর্বক শ্রম ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমনে বাংলাদেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমনে বাংলাদেশ ‘মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ এবং মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নের উদ্যোগ  নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং অন্যান্য অংশীদারের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখা ও মানবিক মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। অর্থনৈতিক একীভূতকরণ ও বৈশ্বিক শ্রম চলাচল যেন শ্রমিক ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে পরিচালিত হয় এবং শ্রমিকরা যেন শোষণ থেকে কার্যকর সুরক্ষা পান, তা নিশ্চিত করাও বাংলাদেশের অঙ্গীকারের অংশ।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, ইউএনওডিসি ও ইন্টারপোলের নির্বাহী পরিচালক এবং সরকারি ও বেসরকারি খাতের অন্যান্য জ্যেষ্ঠ প্রতিনিধিরা প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×