ঢাকা, ০৯ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গেল আসরেও শিরোপা জিতেছিলো দলটি। বিপিএলের দু’টি ট্রফি নিয়ে আজ ০৯ ফেব্রুয়ারি নিজ শহর বরিশালে পা রাখেন তামিম-মাহমুদুল্লাহরা।
আজ ০৯ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছায় বরিশাল পুরো দল। বরিশাল বিমান বন্দরে পৌঁছানোর পর উল্লাসে মেতে ওঠেন হাজারো সমর্থক। এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে শহরের বিভিন্ন স্থানে যান ক্রিকেটাররা। পরবর্তীতে বেলস পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।
বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যে উচ্ছ্বসিত বরিশালের ক্রিকেটপ্রেমীরা। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় সরাসরি খেলা দেখতে না পারার আক্ষেপ আছে তাদের।
বরিশালের সমর্থকেরা বলেন, ‘এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত।’
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


