ঢাকা, ১৩ জুলাই-২০২৬
জেলা প্রতিনিধি : ঝিনাইদহে মরমী কবি ও সাধক পাগলা কানাই’র ১৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিনটি পালিত হয়। ১২ জুলাই (রবিবার) বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবি পাগলা কানাই এর সমাধীস্থলে মৃত্যুবার্ষিকী পালিত হয়। পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এ আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান বলেন, দেশে বিদেশে লালন শাহ ও হাসন রাজা কে নিয়ে অনেক গবেষণা চলছে। পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। পাগলা কানাই এর স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ ও তাঁর সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি বেগবান হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। যার মধ্য দিয়ে তিনি ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন পাগলা কানাই। এসময় তিনি মরমী সাধক কবি পাগলা কানাই এর স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


