ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লালনশাহ গণগ্রন্থাগার পরিদর্শন করলেন দুই কর্মকর্তা

ঢাকা, ১৪ মার্চ-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চিথলিয়াপাড়া গ্রামে অবস্থিত লালনশাহ গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন তথ্য অফিসার ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা। ১৪ মার্চ (শনিবার) সকালে তারা এ গণগ্রন্থাগারটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ঝিনাইদহ জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝিনাইদহের সহকারী পরিচালক মো. শাহাবুল ইসলাম গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা গ্রন্থাগারের পাঠাগার কক্ষ, বই সংরক্ষণ পদ্ধতি এবং পাঠকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মকর্তারা গ্রন্থাগারের কার্যক্রমের প্রশংসা করে বলেন, গ্রামীণ পর্যায়ে পাঠাগার মানুষের জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা লালনশাহ গণগ্রন্থাগারের উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং গ্রন্থাগারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন লালনশাহ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শর্মা, গ্রন্থাগারের পাঠক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, হরিণাকুন্ডু উপজেলার প্রাণকেন্দ্র চিথলিয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত লালনশাহ গণগ্রন্থাগারটি দীর্ঘদিন ধরে এলাকায় জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×