ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৭ পরিবারের পাশে খুলনা জেলা প্রশাসন : খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ঢাকা, ১০ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা প্রশাসন। ০৯ জুলাই (বৃহস্পতিবার) ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট ৬৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবার এবং ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবার এ সহায়তা পায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুলনা জেলা প্রশাসনের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আব্দুল করিম, দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঝড়ে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও নগদ অর্থ তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খুলনা জেলা ও উপজেলা প্রশাসন যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সরকারি সেবার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×