ঢাকা, ২৫ জানুয়ারি-২০২৬
জেলা প্রতিনিধি : কারাবন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন জেলগেটে। ২৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মত ছুয়ে দেখেন তিনি। এরপর আবার তাকে কারাগারের পাঠানো হয় বলে জানান জেলার আবিদ আহম্মেদ।
চব্বিশের জুলাই-অগাস্ট আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। গত শুক্রবার বিকালে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় এবং ছেলেকে মেঝে থেকে উদ্ধার করা হয়। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান লাশ উদ্ধারের পর বলেন, ‘এই মৃত্যু নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে। অনুসন্ধানের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। পরবর্তীতে তার স্ত্রী-সন্তানের লাশ নেওয়া হয় জেলগেটে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ বলেন, ‘গত ১৫ ডিসেম্বর জুয়েল হাসান সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। ‘সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর পর আবার জুয়েল হাসান সাদ্দামকে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়।’
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


