ঢাকা, ০৮ জুলাই-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : জুলাই পদযাত্রা বাস্তবায়নে খুলনায় এনসিপি’র ছয় সেল গঠন করা হয়েছে, এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস.এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, সদস্য সচিব হিসাবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। তাছাড়া প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পৃথক পৃথক ৬টি সেল গঠন করা হয়েছে।
প্রচার প্রচারনা সেল এর দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী ও এম সাইফুল ইসলাম। লজিস্টিক সেল এ হামিম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেল এ এস.এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেল এ ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেল এ সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমডেশন সেল এর দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


