ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলা চলচ্চিত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৮টি ক্ষেত্রে ত্রিশটি চলচ্চিত্রের মধ্যে চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার উপসচিব মোছা. শারমিন আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু যৌথভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন।
কে এম হালিমুজ্জামান (খন্দকার সুমন) ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার। ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’- এর জন্য শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন এলিজা বিনতে এলাহী।‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো (আফরান নিশো), ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার (আইনুন পুতুল), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ (শাকিল), ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক (নাজিয়া হক অর্ষা), ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা /অভিনেত্রী (খল চরিত্র) পুরস্কার পাচ্ছেন খন্দকার রশিদ আহমেদ (আশীষ খন্দকার), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরীতে (কৌতুক চরিত্র) পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম, ‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মো. লিয়ন, একই চলচ্চিত্রে শিশু শিল্পী শাখায় (বিশেষ পুরস্কার) পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী), ‘লাল শাড়ী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরীতে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন কাজী মো. আলী জাহাঙ্গীর (বালাম), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে অবন্তী দেব সিঁথি, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার শ্রেষ্ঠ সুরকার ; শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে মোসামেশ্বর অলি); ’মুনির মাহমুদ (প্রিন্স মাহমুদ) ও ফারুক হোসেন, ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শহীদুল ইসলাম এবং সুমন কুমার সরকার, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সবুজ।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


