ঢাকা, ৩০ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৮ সদস্যের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কমিটি গঠন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, কমিটি ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, শিল্পী নির্বাচন ও সমন্বয় নিয়ে কাজ করবে। কমিটি প্রয়োজনে সভা আহবান ও সদস্য কো-অপ্ট করতে পারবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে আহ্বায়ক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবকে (অনুষ্ঠান) সদস্য-সচিব করে গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান), উপসচিব (অনুষ্ঠান), সংস্কৃতি মন্ত্রণালয়, পরিচালক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার (ত্রিশাল), জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমী ময়মনসিংহ।
আগামী পাঁচ দিনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা সমন্বয় করার আহ্বান জানানো হয়েছে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


