ঢাকা, ১২ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের ১০ জেলায় ২০ লাখ ১৭ হাজার একশত ৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে ১১ মার্চ (মঙ্গলবার) দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানান হয়।
অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিগত বছরের মতো এবছরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে তিনি আশা করেন।
অবহিতকরণ সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মহসিন আলী ফরাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডাঃ মুজিবুর রহমান, ইউনিসেফ খুলনার চীফ মোঃ কাউসার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম শাহরিয়ার। খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে।
অবহিতকরণ সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার পাঁচশত ১৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ছয়শত ৩৭ জন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


