ছোটদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের আইন করছে ব্রিটেন

ঢাকা, ০৩ সেপ্টেম্বর-২০২৫ 

ডেস্ক নিউজ : ব্রিটেনে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার পরিকল্পনার কথা আজ ০৩ সেপ্টেম্বর (বুধবার) জানিয়েছে দেশটির সরকার। এর ফলে রেড বুল-এর মতো জনপ্রিয় পানীয়গুলো আর ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেন, ‘শিশুদের কাছে পানীয় বিক্রি থেকে দোকানগুলোকে বিরত রেখে আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখি হওয়ার ভিত্তি তৈরি করে দিতে সহযোগিতা করছি।’

ব্রিটেন সরকার মনে করে, সে দেশে ১৩ থেকে ১৬ বছর বয়সী এক-তৃতীয়াংশ শিশু অ্যানার্জি ড্রিংক পান করে। তারা অনেক সময় এমন অ্যানার্জি ড্রিংক পান করে, যেগুলোতে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন রয়েছে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট আগেই স্বেচ্ছায় অ্যানার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই এবার সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’ তবে, কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসছে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহ পরামর্শ চলবে। এসময় বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।

ব্রিটেনের বর্তমান আইন অনুসারে, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত যেকোনো পানীয়ের জন্য সতর্কতামূলক লেবেলে লেখা থাকা বাধ্যতামূলক যে, এটি শিশুদের পানের জন্য নয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যানার্জি ড্রিংক ক্ষতিকারক মনে নাও হতে পারে। তবে এখনকার শিশুদের ঘুম, একাগ্রতা ও সুস্থতার ওপর এর প্রভাব পড়ছে। এছাড়া অত্যধিক চিনিযুক্ত পানীয় তাদের দাঁতের ক্ষতি করে এবং স্থূল বানিয়ে দেয়।’

তথ্যসূত্র : এএফপি।

Related News :

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ : নিখোঁজ ২ হাজার ৪৯৮ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ : দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি : যুদ্ধ ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

লেবাননে যুদ্ধ বিরতি : হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা ইরানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

অং সান সু চির মুক্তির আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×