ঢাকা, ২৭ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের খুলনা জেলা সংসদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সুদীপ্ত মন্ডলকে আহ্বায়ক করা হয়েছে। ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় খুলনা জেলা শহরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সংসদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তিতাস চক্রবর্তী, হিরন মন্ডল, নাইম ইসলাম, কাফি আনান, সাজু গাজী, অর্ঘ্য মন্ডল, ঐশী জ্যোতী গোলদার, প্রীতম রপ্তান, শাশ্বত মন্ডল ও তাসিন ইসলাম। পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে অন্তর্ভুক্তির জন্য কমিটিতে দুটি পদ শূন্য রাখা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক সুদীপ্ত মন্ডল। সঞ্চালনা করেন জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নাইম ইসলাম। সভায় বিদ্যমান জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী জেলা সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক প্লাবন চন্দ্র এবং মহানগর কমিটির সহ-সভাপতি রিসানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের স্থায়ী বহিষ্কারের প্রস্তাব জেলা সংসদের সম্মেলনে উপস্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক তনুশ্রী তনু এবং সাংস্কৃতিক সম্পাদক ফাইজুর রহমান শ্রাবণের অব্যাহতি পত্রের পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সভায় বক্তব্যে আহ্বায়ক সুদীপ্ত মন্ডল বলেন, শিক্ষা, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শিক্ষাসহ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খুলনা জেলার শিক্ষার্থীদের আরও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে খুলনা জেলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির সমালোচনা করে সুদীপ্ত মন্ডল বলেন, নির্বাচনের আগে সম্পাদিত এ চুক্তি দেশের স্বার্থবিরোধী। এটি বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি চুক্তি বাতিলের দাবি জানিয়ে দেশের স্বার্থ ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


